টিম টিআরসি কনসালটেন্সি
পেশায় আসাটা তারা দূর্ঘটনা নয়, বরং আল্লাহর রহমত হিসেবে গ্রহণ করে। তাই শুরু থেকেই তারা মনে প্রাণে ধারণ করে যে, তারা কনসালটেন্সি পেশার ধারণার পরিবর্তন আনবে। এই দায়বদ্ধতা থেকেই তারা কখনোই গতানুগতিক ধারায় কাজ করেনি। তাদের দর্শন ছিল—যদি ব্যবসায়ী কোনো সুবিধা না পান, তাহলে কেন অর্থ ব্যয় করবেন?
ভ্যাট হলো ভোক্তা কর, যা পরিশোধ করে ভোক্তাই। TRC বিশ্লেষণ করেছে ৩০টি দেশের ভ্যাট আইন ও ব্যবস্থাপনা এবং দেখতে পেয়েছে—যদি সঠিক ভ্যাট ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, তবে ৪–৫ শতাংশ দ্রব্য মূল্যের হ্রাস সম্ভব। আর এটি সম্ভব শুধুমাত্র ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও প্রচারের মাধ্যমে। তাই শুরু থেকেই TRC এই প্রচার কার্যক্রমকে গুরুত্ব সহকারে চালিয়ে আসছে এবং ধারাবাহিকতা রক্ষা করছে।
১. জনসচেতনতা বৃদ্ধি (Public Awareness):
ভ্যাটকে সহজভাবে ব্যাখ্যা করতে TRC গ্রহণ করেছে স্লোগান:
“স্বচ্ছ ভ্যাট আইন, দক্ষ ন্যায্য ভ্যাট প্রদান”
এই মন্ত্রে TRC তার যাত্রার শুরু থেকেই জনগণের মাঝে সচেতনতা ছড়ানোর কাজ চালিয়ে আসছে।
টিআরসি পরিচালিত লাইভ সেমিনার ও অনলাইন ওয়েবিনারসমূহ:
২০২০: পাবলিক লাইব্রেরিতে ব্যবসায়ীদের জন্য সেমিনার — বাণিজ্যিক আমদানিকারকের ভ্যাট ব্যবস্থাপনা।
উপস্থিত ছিলেন: জনাব মাসুদ খান FCA FCMA, শাহরিয়ার ইস্তিয়াক হালিম ও মোঃ আব্দুল কাফি।
২০২১: New Dimension of Trade VAT শিরোনামে নাটক প্রচার (অভিনয়ে: ডা. এজাজ আহম্মেদ) — এশিয়ান টিভিতে।
২০২২: উই ও ই-ক্যাব-এর সঙ্গে যৌথ অনলাইন সেমিনার।
২০২৩: জেসিআই (Junior Chamber International)–এর সঙ্গে অনলাইন সেমিনার।
গণমাধ্যমে উপস্থিতি:
২০১৯ থেকে ২০২৫ — দেশের প্রায় সকল প্রথম সারির পত্রিকায় নিয়মিতভাবে কলাম, মতামত ও বিশ্লেষণ প্রকাশ।
প্রথম আলো সহ দেশের অধিকাংশ পত্রিকায় TRC-এর কার্যক্রম নিয়ে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
টেলিভিশন চ্যানেলসমূহে উপস্থিতি:
বিটিভি, এনটিভি, জিটিভি, গ্লোবাল টিভি, এটিএন বাংলা সহ আরও বহু চ্যানেলে সাক্ষাৎকার ও ধারাবাহিক সংবাদ প্রচার।
২. পেশাগত দায়বদ্ধতা (Professional Responsibility):
মাসিক অনলাইন সেমিনার সিরিজ (২০২৪–চলমান):
TRC-এর নেতৃত্বে দেশের প্রায় ১০০+ কোম্পানির ২৫০+ VAT সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মী নিয়মিত অংশগ্রহণ করছেন।
উদ্দেশ্য:
পেশাগত দক্ষতা উন্নয়ন
রিয়েল-টাইম চ্যালেঞ্জ নিয়ে আলোচনা
আধুনিক ভ্যাট ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যতা রক্ষা
ভবিষ্যতের VAT লিডার তৈরি
৩. জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ উদযাপন:
জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে "ন্যায়ভিত্তিক ভ্যাট প্রদান"-এ উৎসাহ দিতে TRC আয়োজন করে মতবিনিময় সভা।
প্রধান আলোচক: মোঃ আলিমুজ্জামান
প্রধান অতিথি: মাহফুজুর রহমান, পরিচালক, হাতিল
সভাপতি: মাসুদুর রহমান FCA
উপস্থিত: বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০–৬০ জন কর্মকর্তা
৪. ভ্যাট বন্ধু নিউজ ও ইউটিউব চ্যানেল (২০২৩–চলমান):
TRC চালু করেছে একটি স্বাধীন ও তথ্যনির্ভর ভ্যাট সাংবাদিকতার প্ল্যাটফর্ম — VAT Bondhu News
TRC গড়ে তুলেছে একটি সচেতন, দায়িত্বশীল ও সুশৃঙ্খল ভ্যাট কমিউনিটি — ভিন্ন ধারার কনসালটেন্সি ও ভোক্তা অধিকার সংরক্ষণের দুই স্তম্ভকে ভিত্তি করে। তারা আরও আধুনিক এবং নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।