প্রিন্ট এর তারিখঃ Sep 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 30, 2026 ইং
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন মো. আলিমুজ্জামান ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করপোরেট নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন দ্য রিয়েল কনসালটেশনের (টিআরসি) লিড কনসালটেন্ট এবং বিশ্বব্যাংকের ভেন্ডর-ভ্যাট কনসালটেন্ট মো. আলিমুজ্জামান ।

২৯ আগস্ট ২০২৬ তারিখে রাজধানী ঢাকার হোটেল নাগাসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে সাউথ এশিয়া এডুকেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের ঘোষণায় উল্লেখ করা হয়, দীর্ঘ পেশাগত জীবনে করপোরেট ব্যবস্থাপনা, রাজস্ব নীতি এবং সুশাসন প্রতিষ্ঠায় তাঁর ব্যতিক্রমী নেতৃত্ব ও অবদান জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। বিশেষ করে দ্য রিয়েল কনসালটেশনের (টিআরসি) মাধ্যমে করপোরেট খাতের জটিল সমস্যা নিরসন এবং বিশ্বব্যাংকের মতো সংস্থায় ভ্যাট কনসালটেন্ট হিসেবে তাঁর সততা ও পেশাদারিত্ব এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় মো. আলিমুজ্জামান এই অর্জন তাঁর সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর প্রতি উৎসর্গ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি ভবিষ্যৎ দিনে আরও নিষ্ঠার সাথে করপোরেট ও অর্থনৈতিক খাতে সেবামূলক কাজ চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহী, শিক্ষাবিদ, গবেষক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ ভ্যাটবন্ধু নিউজ