Vatbondhu News
প্রকাশ : Jun 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাজেটে বেশিরভাগ নিত্যপণ্যে কর ছাড় থাকছে

ব্যবসায়ীদের জন্যও থাকছে কর ছাড়
মানুষকে শক্তি দেওয়াই এবারের বাজেটের মূল লক্ষ্য
কর ফাঁকি রোধ করা গেলে রাজস্ব লক্ষ্যের কাছাকাছি যাওয়া সম্ভব
জনগণের ওপর নতুন করের চাপ না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যবসা সহজীকরণ ও ডিজিটাল রাজস্ব ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়ন করা হচ্ছে। বেশিরভাগ নিত্যপণ্যে কর ছাড় ও শিল্প উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রণোদনা রাখা হয়েছে। ব্যবসা সহজ করা ও সাধারণ মানুষকে শক্তি দেওয়ার ওপর এবারের বাজেটে বেশি ফোকাস করা হয়েছে।

 একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশের রাজস্ব আহরণ, করনীতি নির্ধারণ ও জাতীয় বাজেটের রাজস্ব কাঠামো তৈরির মূল দায়িত্ব পালনকারী প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সাক্ষাৎকার নিয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এমদাদুল হক তুহিন।


 এবারের বাজেটটি কেমন হতে যাচ্ছে?

আবদুর রহমান খান: এবারের বাজেট হবে জনবান্ধব, ব্যবসাবান্ধব ও অর্থনীতিবান্ধব।



 বাজেটে এবার নতুনত্ব কী থাকছে?

আবদুর রহমান খান: হ্যাঁ, নতুনত্ব অনেক কিছুই থাকছে। মেইনলি যেটি বললাম, ব্যবসা-বাণিজ্যের যে নিয়ম-কানুন এগুলো যতটা সম্ভব সহজ করা যায় ও ডিজিটালাইজেশনকে প্রমোট করা- এটিই হচ্ছে মূল ফোকাস। একইসঙ্গে সাধারণ জনগণের ওপর যাতে বাড়তি করের চাপ না আসে সেই চেষ্টাটা করা- এটাই আমাদের এবারের বাজেটের ফোকাস। যেটি বললাম, ব্যবসাকে সহজ করা ও সাধারণ মানুষকে শক্তি দেওয়া এটার ওপরে বেশি ফোকাস করা হয়েছে এবারের বাজেটে।


বাজেটে নারী উদ্যোক্তাদের প্রয়োজন বিশেষ করহার ও স্বল্প সুদে ঋণ
রপ্তানি ও কৃষিখাতে বাড়তি কর, রপ্তানিকারকদের ওপর চাপ বাড়ার শঙ্কা
আসছে ৯ লাখ কোটি টাকার বাজেট, কর্মসংস্থান-মূল্যস্ফীতিতে নজর
পাবজি-সিওডি খেলতেও দিতে হবে কর


বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, সেটি কতটা বাস্তবায়নযোগ্য?

আবদুর রহমান খান: যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে সেই লক্ষ্যমাত্রা আসলে কতটা বাস্তবায়ন হবে- তা সবসময়ই চ্যালেঞ্জিং। এটি নির্ভর করে আমরা নিয়ম-কানুনে কতটা শৃঙ্খলা আনতে পারি, কর ফাঁকি কতটা রোধ করতে পারি, তার ওপর নির্ভর করবে। আমরা যদি কর ফাঁকি রোধ করতে পারি, কর আহরণ বাড়াতে পারি, তাহলে অনেকটাই হয়তো কাছাকাছি যাবে। নিঃসন্দেহে এমনিতে লক্ষ্য অর্জন খুবই চ্যালেঞ্জ।

 বাজেটে সাধারণ মানুষের জন্য নিত্যপণ্যে বড় কোনো ছাড় থাকছে কি না?


আবদুর রহমান খান: হ্যাঁ, থাকবে। বেশিরভাগ পণ্যে আমরা ছাড় দিচ্ছি।

এবারের বাজেটে ব্যবসায়ীরা বড় কোনো কর ছাড় পাচ্ছে কি?

আবদুর রহমান খান: হ্যাঁ, পাচ্ছে। যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তাদের জন্য অনেক ছাড় আছে।


এবারের বাজেট প্রণয়নে আইএমএফের চাপ আসলে কতটা ছিল?

আবদুর রহমান খান: সেটি তো ভিন্ন জিনিস। আইএমএফ তো একটা কথাই বলে, আমাদের রেভিনিউ আদায় বাড়াতে হবে, খরচ কমাতে হবে, যাতে আমাদের ঋণের পরিমাণটা কমে। এটাই হচ্ছে তাদের মূল কথা।


ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা পরিবর্তনের সম্ভাবনা নেই
স্বাস্থ্যে বাড়তি বরাদ্দ, চিকিৎসার চিত্র বদলাবে কতটা
বাজেটে কৃষির হিস্যা আরও কমছে
অর্থবছর ২০২৬-২৭: শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব, তবু কমছে বরাদ্দ


 ডিজিটালাইজেশনে জোর দেওয়ার কথা বলছিলেন।

আবদুর রহমান খান: হ্যাঁ, আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি। ডিজিটালাইজেশন তো আসলে একদিনে হয় না। এগুলো যখন শুরু করি, সময় লাগে। আমরা শুরু করে দিয়েছি। ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে আমরা যে নতুন প্রজেক্টটা হাতে নিয়েছি, তার অধীনে আমরা ব্যাপক ডিজিটালাইজেশন করার চেষ্টা করবো। কিছু কাজ হয়তো শেষ করতে পারবো, যেগুলো আগে থেকে করা আছে। আর নতুন করে যেগুলো শুরু করবো, সেগুলোতে একটু সময় লাগবে।

নতুন সরকারের বাজেটটি আসলে সাধারণ মানুষের জন্য কেমন হতে যাচ্ছে, যদি এক বাক্যে বলতে চান।

আবদুর রহমান খান: এক বাক্যে বললে, এবারের বাজেটে দেশের মানুষের জন্য শক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটাই হলো মূল। দেশের মানুষকেই বাজেটের মূল ফোকাসে রাখা হয়েছে। মানুষের যাতে অসুবিধা না হয় ও বিশেষ করে দ্রব্যমূল্যের যে চাপ, সেটা যাতে কিছুটা হলেও কমাতে পারি সেটিই আমাদের লক্ষ্য।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

2

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

3

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

4

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

5

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

6

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

7

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

10

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

11

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

12

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

13

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

14

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

15

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

16

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

17

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

20