Vatbondhu News
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু

করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বুধবার ( ২২ জুলাই) থেকে এ কার্যক্রম চালু।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখর এ তথ্য জানান।


তিনি বলেন, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর সিস্টেমটি করদাতাদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বিগত ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে তাদের আয়কর রিটার্ন দাখিল করেন। করদাতাদের এই সাড়া প্রমাণ করে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে দেশের করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। করদাতারা এখন স্বাচ্ছন্দ্যে ও ঘরে বসেই তাদের বাৎসরিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারবেন।

তিনি বলেন, এনবিআর এক বিশেষ আদেশ জারির মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। তবে, ৬৫ (পঁয়ষট্টি) বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি অথবা বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। 

তিনি আর ও বলেন, এছাড়াও ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

জাতীয় রাজস্ব বের্ডের www.etaxnbr.gov.bd সিস্টেমে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্য কোনো মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস এর মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন এবং সঠিক তথ্য প্রদান করে নির্ভুলভাবে রিটার্ন প্রস্তুতপূর্বক রিটার্ন জমা প্রদান করে তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে কোন সমস্যা হলে তা সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মকর্তা সরকারি ছুটি ব্যতীত অফিস চলাকালীন সময়ে কল সেন্টার (09643717171) এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন।

সংস্থাটি জানায়, ২০২৬-২০২৭ করবর্ষ হতে ব্যক্তিশ্রেণির করদাতারা বছরের জুলাই হতে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫% (সর্বোচ্চ ২৫০০০ টাকা) প্রণোদনা প্রাপ্ত হবেন। এই সময়ের পর দাখিলকৃত রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না বরং ডিসেম্বর পরবর্তী সময়ে দাখিলকৃত রিটার্নে অতিরিক্ত কর প্রদেয় হবে। তাই জাতীয় রাজস্ব বোর্ড যথাসময়ে রিটার্ন দাখিলের জন্য সম্মানিত করদাতাগণকে বিশেষ অনুরোধ করছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

1

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

2

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

3

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

4

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

5

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

6

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

7

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

8

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

9

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

10

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

11

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

12

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

রফতানিতে বড় ধাক্কা

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

20