Vatbondhu News
প্রকাশ : Jul 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহী শ্রীলঙ্কা

ছবি: সংগ্রহ

বাংলাদেশ পুঁজিবাজারে বিনিয়োগ এবং অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা। মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ভবনে কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ আগ্রহ প্রকাশ করেন তারা।



বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে শ্রীলঙ্কার কলম্বো স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান দিলশান ঐরাসেকারা, ফার্স্ট ক্যাপিটাল হোল্ডিংস পিএলসি-র চিফ অপারেটিং অফিসার থারুশা একানায়াকে এবং চিফ রিসার্চ অ্যান্ড স্ট্রাটেজি অফিসার দিমান্থা ম্যাথিউ উপস্থিত ছিলেন। বিএসইসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার ফারজানা লালারুখ।

 

 

সাক্ষাতে শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারের বিনিয়োগ সুযোগ এবং অপারেশনাল ক্ষেত্রগুলোতে তাদের আগ্রহের কথা জানান। উভয় পক্ষ পুঁজিবাজারের বিভিন্ন দিক এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

 

 

বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বাংলাদেশের পুঁজিবাজারের সাম্প্রতিক উন্নয়ন, বিনিয়োগবান্ধব নীতি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধার বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ পুঁজিবাজার দ্রুত বিকাশমান এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য এটি একটি সম্ভাবনাময় ক্ষেত্র।

 

 

শ্রীলঙ্কান বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজারে অংশীদারিত্ব বৃদ্ধির পাশাপাশি সম্ভাব্য বিনিয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

এ সাক্ষাৎ বিনিয়োগ সম্প্রসারণ ও সহযোগিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

3

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

4

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

5

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

6

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

9

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

12

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

13

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

14

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

15

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

16

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

17

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

18

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

19

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

20