Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

ছবি: সংগ্রহ

দেশের জনগণের জন্য গুণগত মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এই কথা জানান।


প্রধান উপদেষ্টা বলেন, দেশে কিডনি রোগের আধুনিক চিকিৎসা থাকলেও তা অত্যন্ত ব্যয়বহুল। তাই প্রতিকারের পাশাপাশি এই রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করা খুবই জরুরি। তিনি আশা প্রকাশ করেন, ‘বিশ্ব কিডনি দিবস ২০২৫’ উদযাপন জনসচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 

 


কিডনি রোগকে "নীরব ঘাতক" হিসেবে উল্লেখ করে ড. ইউনূস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) আশঙ্কা, ২০৪০ সাল নাগাদ কিডনি রোগ বিশ্বে মৃত্যুর চতুর্থ প্রধান কারণ হয়ে উঠতে পারে। বাংলাদেশেও এ রোগীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

 

তিনি কিডনি রোগ বৃদ্ধির কারণ হিসেবে উল্লেখ করেন— অস্বাস্থ্যকর ও অনিয়ন্ত্রিত জীবনযাপন ও উচ্চ রক্তচাপ, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, খাদ্যে ভেজাল।

 

 


ড. ইউনূস বলেন, ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

 

 

বিশেষজ্ঞদের মতে, কিডনি রোগের ঝুঁকি কমাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর খাবার গ্রহণ ও নিয়মিত ব্যায়াম করা প্রয়োজন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই নীরব ঘাতক থেকে জাতিকে রক্ষা করা সম্ভব।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

2

ভারত থেকে কাঁচা মরিচ এলো ৮ মাস পর

3

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

4

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

5

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

6

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

7

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

8

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

13

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

14

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

15

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

16

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

17

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

20