Vatbondhu News
প্রকাশ : Jul 30, 2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীর কারণে বাড়ছে সবজির দাম

চাঁদাবাজি ও মধ্যস্বত্বভোগীর আধিপত্যের কারণে বাজারে সবজির দাম বাড়ছে। অন্যদিকে কৃষকরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য মূল্য থেকে। বাজার স্বাভাবিক রাখতে দরকার কার্যকর নজরদারি।

ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।


কৃষক, ক্রেতা-বিক্রেতার সঙ্গে কথা বলে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন করেছে ট্যারিফ কমিশন।
সবজির বাজারের সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদনও পাঠিয়েছে কমিশন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকের কাছ থেকে কম দামে পণ্য কিনে তা বেশি দামে বিক্রি করে মধ্যস্বত্বভোগীরা। পাশাপাশি বাজার ও পরিবহনকেন্দ্রিক চাঁদাবাজিতে সরবরাহের সময় বাড়তি টাকা দিতে হয় আড়তদারকে।


যার নেতিবাচক প্রভাব পড়ে সবজির বাজারে।
সরকারের সুষ্ঠু কৃষি বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নীতিমালা হলেও কার্যকর সমন্বয়ের অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

একজন বিক্রেতার অভিযোগ তুলে ধরেছে কমিশন। বিক্রেতা বলেন, ‘চাঁদাবাজি জিনিসটা একদমই ভালো না।


কারণ এটার জন্য অনেক অশান্তি হয়। পরিবহন ভাড়া বেড়ে যায়, তরকারির খরচ বেড়ে যায়। দেখা যায় গাড়িতে করতে আসতে আসতে একে দিতে হয়, ওকে দিতে হয়। ফলে ভাড়া বেশি পড়ে যায়।’
অন্যদিকে একজন ক্রেতার বক্তব্যে বলা হয়েছে, ‘মানুষের ওরকম আর্নিং সোর্স নাই।


ব্যবসা-বাণিজ্যে মন্দা। চাকরির ক্ষেত্রেও তেমন ভালো কোনো অবস্থা নেই। সব জায়গায় মন্দা। তার মধ্যে যদি এরকম হয়, তাহলে আমরা কোথায় যাব?’
সঠিক বাজার তদারকির পাশাপাশি সবজি উৎপাদন এলাকায় আধুনিক হিমাগার তৈরির সুপারিশ করেছে ট্যারিফ কমিশন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

1

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

2

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

3

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

6

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

7

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

8

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

রফতানিতে বড় ধাক্কা

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

14

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

15

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

16

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

17

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

18

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20