Vatbondhu News
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বন্ড সুবিধাহীন প্রতিষ্ঠান বিশেষ সুতা উৎপাদন ও সরবরাহ করতে পারবে

রপ্তানি খাতকে উৎসাহিত করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পোশাক শিল্পের লিড টাইম কমানোর লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সবিহীন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন (বিশেষ ধরনের সুতা) উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে শর্ত সাপেক্ষে পণ্য সরবরাহের নীতিগত অনুমতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সম্প্রতি এনবিআরের রপ্তানি ও বন্ড শাখা থেকে জারি করা এক সাধারণ আদেশে সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।



ওই আদেশে বলা হয়, দেশে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, অভ্যন্তরীণ মূল্য সংযোজন বৃদ্ধি এবং রপ্তানির বৃহত্তর স্বার্থ বিবেচনায় বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী ডাইং শিল্প প্রতিষ্ঠান কর্তৃক ইউপি গ্রহণপূর্বক ওয়্যারহাউস লাইসেন্সবিহীন শতভাগ প্রচ্ছন্ন রপ্তানিমুখী মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের নীতিগত সম্মতি প্রদান করা হলো।

তবে এনবিআরের জারি করা আদেশ অনুযায়ী, সুবিধাটি পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত পরিপালন করতে হবে।


আরও পড়ুন

রাজস্বের খরা কাটাতে সরকারের ছয় মাসে যত পদক্ষেপ এনবিআরের
যেগুলো হলো-ওয়্যারহাউস লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন প্রস্তুতকারক কর্তৃক লাইসেন্সধারী ডাইং কারখানার অনুকূলে ইস্যুকৃত ব্যাক-টু-ব্যাক এলসি অবশ্যই সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পের মাস্টার এলসি/সেলস কনট্রাক্টের বিপরীতে ইস্যু হতে হবে।

এলসিতে ‘মেলাঞ্জ ইয়ার্ন উৎপাদনের জন্য ফাইবার ডাইং’ বিষয়টি পণ্যের পরিমাণসহ সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে।

ডাইং প্রতিষ্ঠানের ইউপি আবেদনের সময় সংশ্লিষ্ট সব ব্যাক-টু-ব্যাক এলসি এবং প্রো-ফরমা ইনভয়েসের অনুলিপি জমা দিতে হবে।



এছাড়া লাইসেন্সধারী ডাইং প্রতিষ্ঠান থেকে ডাইংকৃত ফাইবার দিয়ে প্রস্তুত করা মেলাঞ্জ ইয়ার্ন অবশ্যই সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পের কাছে সরবরাহ করতে হবে।

ওয়্যারহাউস লাইসেন্সবিহীন মেলাঞ্জ ইয়ার্ন কারখানাগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতিষ্ঠানের নাম, ঠিকানা ও বিআইএনসহ সিবিএমএস-এ তালিকাভুক্ত হতে হবে।

আর কারখানাগুলোকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার এবং ভ্যাট কমপ্লায়েন্ট হতে হবে এবং প্রতি কর মেয়াদ শেষে ডাইংকৃত ফাইবার সংগ্রহের বিস্তারিত তথ্যাদি সংশ্লিষ্ট কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে দাখিল করতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকার ২১ বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ কানাডার

1

তেল, আটা-ময়দা, গ্যাসসহ কিছু পণ্যে ভ্যাট তুলে দিলো এনবিআর

2

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

3

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

4

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

5

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

6

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

7

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

8

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

9

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

10

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

13

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

পুঁজিবাজারে বিনিয়োগ ও অপারেশনাল ক্ষেত্রগুলোতে কাজ করতে আগ্রহ

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি: বিদেশি বিনিয়োগে বাধ্যতামূলক ব্য

20