Vatbondhu News
প্রকাশ : Jul 14, 2025 ইং
অনলাইন সংস্করণ

কার্যকর কমপ্লায়েন্স মানে আত্ম-মর্যাদার বিজয়: মোঃ আলীমুজ্জামান

ভ্যাট সচেতনতা প্রতিবেদন
প্রকাশনায়: ভ্যাট বন্ধু নিউজ
প্রধান সম্পাদক: মোঃ আলীমুজ্জামান

এ রিপোর্টে কার্যকর (Effective) ভ্যাট কমপ্লায়েন্স এবং এর সঙ্গে ব্যবসায়ীর আত্ম-মর্যাদার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে। দুর্নীতির প্রলোভন, ঘুষভিত্তিক সংস্কৃতি এবং হয়রানির ভয় — এ সবকিছুর বিরুদ্ধে ব্যবসায়ীর আত্ম-রক্ষার একমাত্র পথ হতে পারে স্বচ্ছ ও দায়িত্বশীল এবং কস্ট ইফেক্টিভ ভ্যাট আচরণ। এটা ব্যবসায়ীর ব্যক্তিগত সম্মান, ব্যবসার নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থের একত্রিত বিজয় ও আত্ম সম্মান বজায় রাখার একমাত্র পথ। 

কার্যকর ভ্যাট কমপ্লায়েন্স কী?
কার্যকর ভ্যাট কমপ্লায়েন্স বলতে বোঝায়:
নিয়মিত ও সঠিক ভ্যাট রিটার্ন দাখিল
ইলেকট্রনিক চালান ব্যবহারে স্বচ্ছতা
ইনপুট-আউটপুট সামঞ্জস্য বজায় রাখা
NBR-এর নির্দেশনা ও নিয়মকানুন যথাযথভাবে ব্যবহার ভিত্তিক ও কস্ট ইফেক্টিভ ভাবে মানা। 

এ ব্যবস্থা কেবল ভ্যাট বা হিসাব বিভাগের কাজ নয় — বরং একটি প্রতিষ্ঠানের প্রতিটা বিভাগের সমন্বিত কার্যক্রম। বিভাগ সমূহের তার অংশের ইনপুট ভ্যাট ক্রেডিট নিশ্চিত করবে। 

আত্ম-মর্যাদা ও কমপ্লায়েন্সের সম্পর্ক:
ঘুষ নির্ভরতা ও অডিট সংক্রান্ত ভীতি তৈরি হয় যখন কোন বিষয়ের প্রমাণাদি বা কেন করা হয়েছে সেটার বিষয়ে জানা না থাকলে। কার্যকর কমপ্লায়েন্স সকল কিছু কেন করা হয়েছে, সেটা সবার জানা থাকবে যাতে অডিটে সেটার যক্তিক বক্তব্য তুলে ধরা যায় এবং ঘুষ প্রথা ও ভীতি থেকে বের হওয়ার নাম আত্মমর্যাদা। মনে রাখতে আপনি ব্যবসায়ী, চোর না। যারা সেটা বলে আপনার করের টাকায় তাদের বেতন হয়। ব্যবসায়ী হিসাবে নিজের সম্মান নিজেকে রাখতে জানতে হয়। অহেতুক করো দোষ দেওয়ার আগে নিজের অবস্থান কমে প্রতিষ্ঠিত করতে হবে। 

কর প্রশাসনের প্রতি মনোভাব ভয় ও আস্থা কোন টা আপনার বিষয় না, যদি দুর্বলতা না থাকে। আপনি জানেন না, কি পাচ্ছেন আর কি দিচ্ছেন, যা হল অন্ধকার। অন্ধকার যত গভীর হবে তত অতল গহীনে ডুবে যেতে থাকবেন। অন্ধকার মানে ভয়, অন্ধকার মাবে অবৈধ কিছুর সুযোগ করে দেওয়া। যা আপনার মনের শান্তি, রাতের ঘুম পারিবারিক সম্পর্ক সব নিচে নামতে থাকবে। এতে সামাজিক মর্যাদা নষ্ট করে। 

যদি রাজনৈতিক নেতার মতো জেলে যাওয়া গর্বের বিষয় হয় তাহলে বলার কিছু নাই তবে ব্যবসায়ী অর্থ আপনি এ দেশের অর্থনীতির মেরুদণ্ড। 

ব্যবসায়ীর আত্মমর্যাদার প্রধান শত্রু হচ্ছে ঘুষ ও ফাঁকি। আর এর একমাত্র বিকল্প হচ্ছে জ্ঞান ও সততার ভিত্তিতে ইফেক্টিভ কমপ্লায়েন্স।

মনে রাখতে ঘুষ দিয়ে কাজ করানো যেমন আপাত যে পরিমাণ সুবিধা দেয়, তেমনি দীর্ঘমেয়াদে ফেরত আসলে সুদ ও জরিমানা সহ আসে। আর করো বেগম পড়ার বাড়ি তৈরি করে দিলেন বোনাস। সম্মান ও স্বাধীনতা হারালেন সেটা ইনসেন্টিভ। 
কার্যকর কমপ্লায়েন্স একজন ব্যবসায়ীকে দেয় আত্মবিশ্বাস, সাহস, এবং রাষ্ট্রের একজন মর্যাদাপূর্ণ অংশীদার হওয়ার অধিকার।

ভ্যাট বন্ধু নিউজ — কর ন্যায্যতায় সাহসী কণ্ঠস্বর
আপনার মতামত/প্রতিবেদন পাঠান: vatbondhunews@gmail.com


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

1

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

উইন-উইন সমাধানে ওয়াশিংটনের সঙ্গে শুল্ক-চুক্তি করতে আগ্রহী ঢ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

6

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

7

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

8

রফতানিতে বড় ধাক্কা

9

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

10

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

11

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

16

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

17

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

18

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

19

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

20