Vatbondhu News
প্রকাশ : Jul 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুমোদন

ছবি: সংগ্রহ

গতকাল বুধবার (১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে বিমান টিকিট থেকে রাজস্ব বৃদ্ধির লক্ষ্যে নতুন অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দ্য এক্সাইসেজ অ্যান্ড সল্ট অ্যাক্ট ১৯৪৪ সংশোধন করে দ্য এক্সাইসেজ অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স ২০২৫-এর খসড়া প্রস্তুত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

 

 

এর মূল উদ্দেশ্য হলো, কাঙ্ক্ষিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন। কর-জিডিপির অনুপাত বৃদ্ধি। বিমান টিকিটের ওপর আবগারি শুল্ক যৌক্তিকীকরণ। পরিষদের অনুমোদনের মাধ্যমে এই উদ্যোগগুলো চূড়ান্ত বাস্তবায়নের পথে এগিয়েছে।

 

 

বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয় মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর সংশোধনী। এর মাধ্যমে। হ্রাসকৃত ভ্যাট হার ক্রমান্বয়ে সংকুচিত করে আদর্শ হারে উন্নীত করা হবে। কর-জিডিপির অনুপাত বৃদ্ধির মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

 

এই সংশোধনীগুলোকে অন্তর্ভুক্ত করে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধনী) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়াও বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়।

 

এই দুই অধ্যাদেশের মাধ্যমে সরকার রাজস্ব বৃদ্ধি এবং আর্থিক কাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে চায়। বিশেষত, কর ব্যবস্থার সংস্কার এবং শুল্ক কাঠামোর যৌক্তিকীকরণ আগামী দিনে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

3

পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে পরিবেশ সংরক্ষণ জরুরি: ড. ফরহিনা

4

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

7

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

8

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

9

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

12

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

15

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

19

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

20