Vatbondhu News
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় রাজস্ব সম্মেলন মঙ্গলবার, যা যা থাকছে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘রাজস্ব সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হবে মঙ্গলবার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলন উদ্বোধন করবেন। কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের সকাল সাড়ে ৮টার মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। এটি দ্বিতীয় রাজস্ব সম্মেলন। এর আগে ২০২৩ সালে প্রথম রাজস্ব সম্মেলনের আয়োজন করে এনবিআর।

সোমবার (১৭ আগস্ট) এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়। এনবিআরের প্রথম সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) এ এম নুরুল হক এতে সই করেছেন।


অফিস আদেশে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’ আয়োজন করা হয়েছে। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের জাতীয় রাজস্ব বোর্ডের অধীন সব কর্মকর্তাকে ওই দিন সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকতে হবে।

আরও পড়ুন

১৮ আগস্ট দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সম্মেলনে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। অফিস আদেশের অনুলিপি এনবিআরের সংশ্লিষ্ট সদস্য, কমিশনার/মহাপরিচালক, পরিচালক, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।


এদিকে, দায়িত্ব গ্রহণের পর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটিই প্রথম বৈঠক হতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। রাজস্ব সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনবিআরের মাঠপর্যায়ের কার্যক্রম, রাজস্ব আদায়ের প্রক্রিয়া ও সংস্থাটির কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে।

আরও পড়ুন

যা যা থাকছে দ্বিতীয় রাজস্ব সম্মেলনে
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের জন্য নির্ধারিত ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থাটির কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। চলতি অর্থবছরের এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ৪৫ শতাংশের বেশি।

উচ্চ লক্ষ্যমাত্রার এই রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ, উৎসে কর আদায় জোরদার এবং মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর মতো বিষয়গুলো এনবিআরের কৌশলের অংশ হতে পারে। রাজস্ব সম্মেলনে এসব বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় সম্পর্কে মতামত নেওয়া হতে পারে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

1

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

2

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

রফতানিতে বড় ধাক্কা

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি: এনবিআর চেয়ারম্যান

14

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

15

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20