Vatbondhu News
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিগগিরই ভ্যাট ও আয়কর রিফান্ড পাবেন ব্যবসায়ীরা

ভ্যাট ও আয়কর রিফান্ড পাওয়া নিয়ে ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ নিরসনে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ভ্যাট রিফান্ড নিয়ে অনেক অভিযোগ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের প্রচুর টাকা আটকে আছে। এ সমস্যা দূর করতে অটোমেটেড ব্যবস্থা চালু করা হচ্ছে। আয়কর রিফান্ড ব্যবস্থাও প্রায় সম্পন্ন, এখন ‘ট্রায়াল রান’ হচ্ছে। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে কিছুদিনের জন্য রিফান্ড দেওয়া হচ্ছে না। প্রক্রিয়া শেষ হলে সবার টাকা ‘অটোম্যাটিক্যালি’ ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।

গতকাল মঙ্গলবার প্রাক-বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় অংশ নেয় অটোমোবাইল, ইনল্যান্ড ওয়াটারওয়ে (প্যাসেঞ্জার ক্যারিয়ার্স), মোটরসাইকেল অ্যাসেম্বলার্স ম্যানুফ্যাকচারার্স, শিপ বিল্ডার্স, অ্যাভিয়েশন অপারেটরস, ইনল্যান্ড কনটেইনার ডিপো, পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটরস অ্যান্ড এজেন্টস, রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলারস, লঞ্চ ওনার্স এবং কার্গো ভেসেল ওনার্স ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা।
এ ছাড়া কৃষি খাত থেকে পোলট্রি ইন্ডাস্ট্রিজ, ফিড ইন্ডাস্ট্রিজ, অ্যাগ্রো ফিড ইনগ্রেডিয়েন্টস ইম্পোর্টার্স অ্যান্ড ট্রেডার্স, এগ্রো প্রসেসরস, ক্রপ প্রোটেকশন, ফার্টিলাইজার, শ্রিম্প অ্যান্ড হ্যাচারি, অ্যানিম্যাল হেলথ কোম্পানিজ এবং অ্যাগ্রিকালচার মেশিনারিজ ম্যানুফ্যাকচারার্সের অ্যাসোসিয়েশনগুলোর প্রতিনিধিরা পৃথক আলোচনায় অংশ নেন।

ব্যবসায়ী সংগঠনের নেতাদের এনবিআর চেয়ারম্যান বলেন, ‘ভ্যাটের রিফান্ড এরই মধ্যে পাওয়া শুরু হয়ে গেছে। আপনারা যাতে অটোম্যাটিক্যালি ফেরত পান, সেজন্য অটোম্যাটেড অনলাইন রিফান্ড সিস্টেমও করছি। এগুলো যখন হয়ে যাবে তখন রিফান্ড আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।’ সরকারের দিক থেকে ন্যূনতম কর টার্নওভারের আড়াই শতাংশে উন্নীত করার চাপ আছে জানিয়ে তিনি ব্যবসায়ীদের বিদ্যমান করহার কমানোর দাবি না জানানোর অনুরোধ করেন। 

আলোচনায় বাংলাদেশ মোটরসাইকেল অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মতিউর রহমান বর্তমানের মোটরসাইকেল উৎপাদনকারীদের ক্ষেত্রে বিযুক্ত ইঞ্জিন আমদানির বাধ্যবাধকতা তুলে নিয়ে ঐচ্ছিক করার দাবি জানান। তাঁর যুক্তি, ইঞ্জিন প্রস্তুত সংযোজন অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ ব্যাপার। দেশে এখনও অতটা কারিগরি দক্ষতাসম্পন্ন শ্রমিকও নেই। 
অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন জেট ফুয়েলের ওপর আরোপিত ৫ শতাংশ আমদানি শুল্ক, ১৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছে। এ ছাড়া অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭৫০ টাকা নির্দিষ্ট কর নির্ধারণের সুপারিশ করেছে তারা। 

রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স ও ডিলারদের সংগঠন বারভিডা গাড়ির বয়স গণনার ক্ষেত্রে চেসিস বুক অনুযায়ী বছর হিসাব করা এবং ইয়োলো বুক ভ্যালু থেকে ৩৫ শতাংশ ডিলার কমিশন বিয়োজনের দাবি জানিয়েছে। এ ছাড়া হাইব্রিড গাড়ির সিসি স্ল্যাব ও সম্পূরক শুল্ক পুনর্নির্ধারণ এবং পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহৃত বাসের আমদানি শুল্ক ১ শতাংশ করার প্রস্তাব করেছে সংগঠনটি।
বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বালাইনাশক উৎপাদনের কাঁচামালের ওপর বিদ্যমান ২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে শূন্য শতাংশ করার প্রস্তাব দিয়েছে। 
অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারদের সংগঠন বামা কীটনাশক পণ্য উৎপাদনে শুল্ক ও অশুল্ক বাধাগুলো তুলে ধরে। সংগঠনের সভাপতি কে এস এম মোস্তাফিজুর রহমান বলেন, দেশে কীটনাশক পণ্য উৎপাদনে বাধা তৈরি করতে বিরাট অঙ্কের শুল্ক চাপিয়ে দেওয়া হয়েছে। এতে বাংলাদেশ কীটনাশকে বিদেশি পণ্যের বাজারে পরিণত হয়েছে।
এদিকে জাতীয় রাজস্ব বোর্ড এবং বাংলাদেশ ব্যাংক যৌথভাবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সঙ্গে ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ম্যানেজমেন্ট সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন করেছে। গতকাল এ কার্যক্রমের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান। এর মাধ্যমে এখন থেকে পণ্য আমদানির কমার্শিয়াল ইনভয়েস যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ও রিয়েল-টাইমভিত্তিক হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

4

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

5

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

6

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

7

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

8

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

14

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

15

২০% প্লাস্টিক কারখানা বন্ধের পথে, ভ্যাট কমানোর দাবি মালিকদে

16

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

17

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

ভ্যাটবন্ধু নিউজ

20