Vatbondhu News
প্রকাশ : Jun 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। পুরোনো ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, কমিশনের গত সাত দিনের আলোচনায় বিভিন্ন বিষয়ে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা এখনও খানিকটা পিছিয়ে আছি।

রোববার (২৯ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সপ্তম দিনের বৈঠকের শুরুর বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, এ অগ্রগতির জায়গাটা অর্জন করা দরকার এই কারণে, আমরা কেউই চাই না আগের জায়গাটায় ফিরে যেতে। এটা আগামীকাল, আগামী দিনের বিষয় না। এটা দীর্ঘদিনের বিষয়।


তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হওয়া এবং যে কাঠামো এই শাসনকে তৈরি করেছে তার পরিবর্তন সাধন করা। এই সংকল্প থেকে সবকিছু পাশে রেখে আমরা সমবেত হয়েছিলাম। আপনাদের কর্মীরা প্রাণ দিয়েছেন, নিপীড়ন সহ্য করেছেন। সেই রক্তের ওপর পা রেখে আমরা এখানে এসেছি।

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ
মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনায় আসিফ মাহমুদের স্ট্যাটাস 
তিনি আরও বলেন, কমিশন আপনাদের প্রতিপক্ষ নয়, বরং আপনাদেরই অংশ। আমরা কেবল দায়িত্ব পালন করছি। আপনাদের অবস্থানের কারণেই কমিশনের নমনীয়তা প্রকাশিত হয়েছে। মূলনীতির ক্ষেত্রে কমিশনের কিছু প্রস্তাব ছিল যা আলোচনা মাধ্যমে অগ্রসর হয়েছে।


কমিশনের সহসভাপতি ৭০ অনুচ্ছেদ এবং উচ্চকক্ষ সংক্রান্ত প্রস্তাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, উচ্চকক্ষের বিষয়ে দুটি প্রস্তাব ছিল। এর মধ্যে একটি প্রস্তাব ছিল ১০৫ জন সদস্য রাষ্ট্রপতি মনোনীত করবেন। আপনারা এই বিষয়ে আপত্তি তুলেছেন এবং আমরা আলোচনা মাধ্যমে ১০০ সদস্যের উচ্চকক্ষ তৈরির বিষয়ে একমত হয়েছি।

আলী রীয়াজ বলেন, আর একদিন পর জুলাই মাস শুরু হচ্ছে। আমাদের প্রতিশ্রুতি রয়েছে যে, জুলাই মাসের মধ্যেই যেন আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। তবে প্রক্রিয়ার পরিণতির দিকে যেতে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমরা আশা করেছিলাম আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতেই সবাই মিলে সনদে স্বাক্ষর করতে পারব। সেটা কতটা সম্ভব হবে তা আপনাদের ওপর নির্ভর করে। আমরা খানিকটা শঙ্কিত যে, সে জায়গায় যাব না। তবে এটা আমরা বলতে পারি জুলাই মাসের মধ্যে এই প্রক্রিয়ার একটা পরিণতির দিকে যেতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

1

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

2

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

3

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

4

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

5

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

8

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

9

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

10

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

14

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

বিএসইসির পরিস্থিতি দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপ চায় ডিবিএ

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

19

টেসলা কিনলেও রাস্তায় চালাতে পারবেন না ট্রাম্প

20