Vatbondhu News
প্রকাশ : May 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব ব্যবস্থা, চামচা ও দুই কদম আলীর যুক্তি

বাস্তব কদম আলী একটা বাঁশের কঞ্চি দিয়ে মাটিতে হিজিবিজি কাটছেন আর ভাবছেন দেশের বাজারের হালচাল নিয়ে। ঠিক তখনই কোনো মহাকাশযান নয়, বরং সরাসরি আকাশ থেকে একটা আলোর গোলক এসে ফাটল বটগাছের ঠিক সামনে। ধোঁয়া সরে যেতেই দেখা গেল ‘এলিয়েন কদম আলী’কে। তবে এবার তার রূপ একেবারে আলাদা! পরনে চকচকে ওয়েস্টার্ন কোট-প্যান্ট, কিন্তু নিচে পরা গ্রামীণ লুঙ্গি। মাথায় এন্টেনা দুটো ডিশের ছাতার মতো বড় হয়ে গেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়—তার পাশে ঠিক হুবহু দেখতে আরেকজন ছোটখাটো এলিয়েন বসে অনবরত দুই হাত তুলে হাততালি দিচ্ছে!
বাস্তব কদম আলী কঞ্চিটা ফেলে দিয়ে চোখ কপালে তুললেন, "কী রে ভাই! এবার তো সাথে কইরা চামচাও লইয়া আইছস দেখি! তুই কথা কস আর ওই ব্যাটা পাশে বইসা কোনো কারণ ছাড়াই হাততালি দেয় কেন? এইডা কোন দেশের কালচার?"
এলিয়েন কদম আলী:(কোটের কলারটা ঠিক করে, বেশ একটা মোড়ল ভাব নিয়ে) হে বাস্তব কদম ভাই! এ হলো আমার আপন ছোট ভাই, নাম ‘কসমিক পল্টু’। আমাদের গ্যালাক্সিতে একে বলে ‘লাঠিয়াল অডিয়েন্স’। আমি যেখানেই যাই, বৈশ্বিক জ্ঞান বিতরণ করি, আর ও পাশে বসে হাততালি দিয়ে আমার স্পিচ জমানো নিশ্চিত করে।
শোনো কদম ভাই, এবার আমি শুধু তোমার এই বাংলা মুলুকে আসি নাই। পুরো পৃথিবীটা চষে আসলাম। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য—সব ঘুরে এলাম। আর ঘুরে এসে যা দেখলাম, তাতে আমার চোখ কপালে উঠছে। তোমরা এই দেশের মানুষেরা ভাবো যে তোমরা স্বাধীন রাষ্ট্র, আর তোমাদের ঘরের ভেতরের দুর্নীতিই তোমাদের একমাত্র শত্রু? আরে না! হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল! তোমরা তো চুনোপুঁটি। আসল খেলা খেলছে বিশ্বের বড় বড় দেশগুলোতে। 
(কথা শেষ হতেই পাশে বসা ছোট ভাই এলিয়েন পল্টু ঠাস ঠাস করে চারটা হাততালি দিল)
বাস্তব কদম আলী:( তামাকের কৌটো থেকে একটু জর্দা মুখে পুরে) ওরে বাবারে! পল্টু ভাইয়ের হাততালির স্পিড তো মাশাল্লাহ ভালো! তা প্রফেসর এলিয়েন সাহেব, সাত সমুদ্র তেরো নদী পার হইয়া কী এমন পরশপাথর দেখলা যে আমারে জ্ঞান দিতে আইলা? আমরা কি বোকা নাকি রে ভাই? আমরা জানি না ধনী রাষ্ট্ররা কী করে?

এলিয়েন কদম আলী:(বটগাছের শেকড়ে পা তুলে বসে) জানলে তো কুয়োর ব্যাঙের মতো এই বটতলায় পড়ে থাকতে না কদম ভাই! শোনো, আফ্রিকার কঙ্গো আর নাইজেরিয়া গেলাম। মাটির নিচে হীরা, সোনা আর তেলের খনি। কিন্তু মানুষগুলোর পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। কেন নাই? কারণ গ্লোবাল মোড়লরা, ওই যে সাদা চামড়ার ধনী দেশগুলো, তারা সেখানে বড় বড় কোম্পানি পাঠায়া সব সম্পদ লুট করে নিয়ে যাচ্ছে। বিনিময়ে স্থানীয় নেতাদের কিছু ‘কালো ডলার’ ঘুষ দিয়ে মুখ বন্ধ রাখছে।
আর তোমাদের দেশের কথাই ধরো! তোমাদের গরিব ঘরের মেয়েরা দিনরাত গার্মেন্টসে খাটুনি খাট্টা মাত্র কয়েক হাজার টাকা পায়। আর সেই কাপড় যখন আমেরিকার শপিং মলে যায়, তখন তার দাম হয় একশো ডলার! তোমাদের শ্রম সস্তায় কিনে তারা নিজেদের দেশে বড় বড় অট্টালিকা বানাচ্ছে, আর তোমরা ভাবছো তোমরা জিডিপি বাড়াচ্ছো! 
(ছোট ভাই পল্টু এবার লাফিয়ে উঠে দুই হাত নাড়িয়ে তুমুল হাততালি দিতে লাগল)
বাস্তব কদম আলী:(পানের পিকটা দূরে ফেলে, চোখ দুটো সরু করে) থামাও তোমার পল্টুর হাততালি! এবার আমার জ্ঞানের ফাইটটা শোনো এলিয়েন ভাই। তুমি ভাবছ সাত আসমান ঘুরে তুমি এক্কেবারে কলম্বাস হয়া গেছস? মানুষের একটা প্রবাদ আছে—বিদেশে নুন আনতে পান্তা ফুরায়, আর দেশে আইসা বাবুগিরি দেখায়! তুমি যে গ্লোবাল শোষণের কথা বলতাছস, এইডা তো আমরা প্রাইমারি স্কুলের বাচ্চারাও বুঝি। কিন্তু আসল সত্যটা কি তুমি ধরতে পারছস?

এলিয়েন কদম আলী: (এন্টেনা দুটো কাঁপিয়ে) কীসের আসল সত্য? আমি তো ডেটা আর ইকোনমিক্স দিয়ে কথা বলছি। ধনী দেশের শোষণের কারণেই তো গরিব দেশগুলো পরিবর্তন হতে পারছে না!
বাস্তব কদম আলী:(সোজা হয়ে বসে, কঞ্চিটা দিয়ে এলিয়েনের কোটের বোতাম ছুঁয়ে) এইখানেই তোমারে ডক্টরেট দেওয়া ভুল হইছে ভাই। ধনী দেশ শোষণ করে, ঠিক আছে। কিন্তু সেই শোষণের দরজাটা খুলে দেয় কেডা? ঘরের দুয়ার যদি শক্ত করে বন্ধ থাকে, তবে বাইরের চোরের বাপের সাধ্য নাই ভেতরে ঢোকার। আমাদের দেশে কথা আছে—ঘরের শত্রু বিভীষণ আর খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তার খবর ঘরের মালিক না রাখলে চোর তো আসবেই!
(পল্টু অভ্যাসবশত হাততালি দিতে গেল, কিন্তু বাস্তব কদমের চোখের চাউনি দেখে হাত নামিয়ে ফেলল)
এলিয়েন কদম আলী:(একটু দমে গিয়ে, কোটের পকেট থেকে মহাজাগতিক রুমাল দিয়ে ঘাম মুছতে মুচতে) পরকীয়ায় ব্ল্যাকমেইল করে প্রেমিকাকে আটকে রাখা হয়, ধনী দেশগুলোও তো ছোট দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে! অতি লোভে তাঁতি নষ্ট করে তারা আমাদের ঋণ দেয়, তারপর সুদের চোটে আমাদের সার্বভৌমত্ব গিলে খায়!
(পল্টু সুযোগ পেয়ে আবার এক চিলতে হাততালি দিয়ে উঠল)
বাস্তব কদম আলী:(হো হো করে হেসে) আরে আমার মহাকাশের মজনু! তুমি পরকীয়া আর ব্ল্যাকমেইল ছাড়া কিছু বোঝো না? শোনো, ঋণের ফাঁদে কারা পড়ে? যারা আয় বুঝে ব্যয় করে না। আমাদের দেশের প্রবাদ হইলো—**আয় বুঝে করো ব্যয়, তবেই হবে জয়! আমাদের দেশের কর্তারা যখন মেগা প্রজেক্টের নামে মেগা চুরির ধান্দা করে, তখন তারা বড় দেশের কাছ থেকে চড়া সুদে ঋণ নেয়।
যখন ঋণের কিস্তি শোধ করার সময় আসে, তখন দেশের সাধারণ মানুষের ওপর ভ্যাট-ট্যাক্সের বোঝা চাপানো হয়। 

এলিয়েন কদম আলী:( পল্টুর দিকে তাকিয়ে) পল্টু, হাততালি বন্ধ কর। কদম ভাইয়ের জ্ঞানের গভীরতা তো আমাদের গ্যালাক্সির ব্ল্যাক হোলের চেয়েও গভীর! কদম ভাই, আমি ভাবছিলাম গরিব দেশগুলো বুঝি শুধু পরিস্থিতির শিকার। কিন্তু তুমি তো দেখাইয়া দিলা যে, ভেতরের পচনটাই বাইরের মাছিদের ডেকে আনে। 
বাস্তব কদম আলী:( মুচকি হেসে এলিয়েনের পিঠ চাপড়ে) এই তো লাইনে আইছস ভাই! এখানে ধনী দেশগুলো হইলো ডাইরেক্টর, আর আমাদের ভেতরের চোর-দুর্নীতিবাজরা হইলো তাদের পেইড অ্যাক্টর বা অভিনেতা। এই নাটকে আমাদের মতো কদম আলীদের শুধু একটাই ভূমিকা—ট্যাক্স দেওয়া আর হাততালি দেওয়া, ঠিক তোর এই ছোট ভাই পল্টুর মতো!
এলিয়েন কদম আলী:(লজ্জা পেয়ে পল্টুর কান টেনে) চল পল্টু, আর হাততালি দিতে হবে না। বাস্তব কদম ভাইয়ের এই মাটির জ্ঞানের কাছে আমাদের মহাজাগতিক ইকোনমিক্স ফেল মেরে গেছে। 
বাস্তব কদম আলী:(কঞ্চিটা আবার হাতে নিয়ে মাটিতে একটা সোজা দাগ কেটে) হ ভাই, ফিরে যা। আর বড় বড় দেশগুলারে গিয়া বলিস—কদম আলীরা গরিব হইতে পারে, কিন্তু বোকা না।

এলিয়েন কদম আলী আর তার ভাই পল্টু কোনো কথা না বলে আলোর গোলকের ভেতরে ঢুকে পড়ল। এক পলকে গোলকটি মহাশূন্যে বিলীন হয়ে গেল। তিনি আবার তার তামাকের কৌটোটা পকেটে পুরলেন, লুঙ্গিটা একটু কষে বেঁধে বাজারের দিকে হাঁটা দিলেন আর মনে মনে বললেন, *"শালা এলিয়েন আইছিল গ্লোবাল জ্ঞান দিতে! আমাগো দেশের মানুষ যে শোষণের ওপর পিএইচডি কইরা বইসা আছে, হেইডা ওরে ভালো কইরাই বুঝায়া দিছি। এখন যাই, বাজারে গিয়া দেখি তেলের দাম আজ আবার কত টাকা বাড়াইল বড়লোকেরা!


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

6

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

7

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

8

আমদানিমূল্য পরিশোধের সময় বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক

9

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

10

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

11

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

12

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

15

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

16

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: তদন্তভার সিআইডি থেকে নিতে চা

17

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

18

মধ্যরাতে বরখাস্ত চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার

19

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

20