Vatbondhu News
প্রকাশ : Aug 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহজালাল বিমানবন্দরে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ ৩ কোটি টাকার পণ্য জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টানা কয়েক দিনের অভিযানে নিষিদ্ধ গৌরী ক্রিমসহ প্রায় তিন কোটি টাকার পণ্য জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শুক্রবার (২১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত বিমানবন্দরের বিভিন্ন শিফটে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়েরএকটি ফ্লাইটের এক যাত্রীকে গ্রিন চ্যানেল অতিক্রমের সময় আটক করে তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে বিভিন্ন মডেলের আইফোন ও পিক্সেল ফোন, ১৬১ কার্টন মন্ড সিগারেট, হোয়াইটেনিং সিরাম এবং দুটি ল্যাপটপ জব্দ করা হয়।



একই দিনে আরও দুই ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে বিদেশি মদ, ভ্যাপ লিকুইড ও সিগারেট জব্দ করা হয়। এসব অভিযানে জব্দ পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন

বাংলাদেশের অন অ্যারাইভাল ও ট্রানজিট ভিসার আবেদন এখন অনলাইনে
 

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) এ-শিফটের অভিযানে দুবাই ও বাহরাইন থেকে আসা পৃথক তিন ফ্লাইটের ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে ২১ কার্টন সিগারেট, এক হাজার ৭৪০ পিস নিষিদ্ধ ক্রিম, ২৯ দশমিক ৪ কেজি নান প্রো নিউট্রিউশন মিল্ক পাউডার এবং ১১৬ পিস ক্রিমজাতীয় ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য ২৮ লাখ ৫১ হাজার ৬৪০ টাকা।


একই দিন বি-শিফটের পৃথক অভিযানে আরও তিন ফ্লাইটসহ বিভিন্ন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৩ কার্টন সিগারেট, ১৯৮ পিস ভ্যাপ, ১০টি রেডমি নোট ১৫ মোবাইলফোন, ৩৬ কেজি গৌরি ক্রিম এবং চার লিটার বিদেশি মদসহ সাবান ও অন্যান্য পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক মোট মূল্য ৮০ লাখ ৮৭ হাজার টাকা।


মঙ্গলবার (১৮ আগস্ট) কলম্বো-ঢাকা রুটের শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটা ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিভিন্ন মডেলের আইফোন ও রেডমি ফোন আইফোনের যন্ত্রাংশ এবং দুই হাজার ৪৮২ পিস বিদেশি ওষুধ জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ২ হাজার টাকা।

এর আগে ১৭ আগস্ট দুবাই থেকে আসা ইমারেটসের একটি ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৮৮১ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করে সিআইআইডির বি-শিফট। পরে স্বর্ণকারের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করার পর ওই পেস্ট থেকে ৪৬১ গ্রাম স্বর্ণপিণ্ড পাওয়া যায়।

আরও পড়ুন

দিল্লি থেকে আসা ফ্লাইটে দুই যাত্রীর কাছে মিললো ১৫ লিটার বিদেশি মদ
 

একই অভিযানে আট কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম ও ১৪ কার্টন মন্ড সিগারেট জব্দ করা হয়। এ অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ আনুমানিক মোট মূল্য ৯৫ লাখ ৩৫ হাজার টাকা।

সিআইআইডির দেওয়া হিসাব অনুযায়ী, ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এসব অভিযানে জব্দ পণ্যের শুল্ক-করসহ ও আনুমানিক ঘোষিত মোট মূল্য দুই কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬৪০ টাকা।

সিআইআইডি জানায়, গোল্ড পেস্ট থেকে ভ্যাপ, মোবাইল ও সিগারেট থেকে শুরু করে মিল্ক পাউডার ও নিষিদ্ধ ক্রিম—চোরাচালানের ধরন ও কৌশল প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

6

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

7

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

8

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সেনাপ্রধানের

9

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

দুর্নীতির জালে বিএসইসির ৪ বিভাগ

12

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

13

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

14

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

15

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

18

জঁ-জাক রুসোর উক্তি ও চলমান পরিস্থিতি: মোঃ আলীমুজ্জামান

19

ভারতের লোকসভায় অবৈধ অভিবাসনবিরোধী বিল উত্থাপন: কঠোর শাস্তি

20