Vatbondhu News
প্রকাশ : Aug 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

পণ্য খালাসে অহেতুক বিলম্ব না করার নির্দেশ এনবিআরের

ব্যবসা-বাণিজ্য সহজ করতে আমদানি বা রপ্তানিকৃত পণ্যের চালান পরীক্ষার নামে অহেতুক হয়রানি এবং পণ্য খালাসে বিলম্ব না করতে দেশের সব কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব কাস্টম হাউসের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে এনবিআর। এতে ১৩টি বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে। 



নির্দেশনায় বলা হয়, আইন অনুযায়ী যেসব নথি প্রয়োজন, এর বাইরে কোনো নথি দাখিল করতে হবে না। যেসব নথি অনলাইনে দাখিল করা হয়েছে, সেগুলো আবার ম্যানুয়ালি জমা দেওয়ার প্রয়োজন নেই। যেসব পণ্যচালান ঝুঁকিপূর্ণ নয় এবং এনবিআরের আলাদা নির্দেশনা নেই, সেগুলোর নথি অপ্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো বন্ধ করতে হবে।

এছাড়া শুল্ক ফাঁকির সুনির্দিষ্ট তথ্য না থাকলে একই পণ্যচালান একাধিকবার সরেজমিন পরীক্ষা করা যাবে না। পণ্য খালাসের সময় রাজস্ব ঝুঁকির ভিত্তিতে চালান বাছাই এবং সরেজমিন পরীক্ষার ফলাফল মূল্যায়নের ভিত্তিতে পণ্যচালান পরীক্ষার জন্য নির্বাচন করতে বলা হয়েছে নির্দেশনায়।



আর কাস্টমস অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় ধাপ পরিহার এবং একই পণ্যচালান পুনরায় পরীক্ষা এড়াতে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। পাশাপাশি বন্দরে পণ্যজট এড়াতে নিলাম কার্যক্রম দ্রুত করা এবং রাজস্ব সুরক্ষায় কর্মকর্তাদের নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় দিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা শেষ

1

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

2

সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না

3

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

4

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

7

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

11

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

12

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

13

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

14

দুর্বল ব্যাংকের গ্রাহকরা টাকা ফেরত পাবেন: গভর্নর

15

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

16

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

বদলে যাওয়া ক্যাম্পাস

19

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

20