Vatbondhu News
প্রকাশ : Jul 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

নগদ নির্ভরতা বাড়ছে, বিনিয়োগে অনীহা

ঈদুল আজহা এবং ব্যাংক খাত নিয়ে নানা গুজব ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে চলতি বছরের মে মাস শেষে দেশের বাজারে নগদ টাকার প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, মে মাস শেষে নগদ টাকার পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটি টাকা, যা এপ্রিলের তুলনায় ১৬ হাজার ৪১২ কোটি টাকা বেশি।

ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ঈদুল আজহা সামনে রেখে মানুষের মধ্যে নগদ টাকার চাহিদা স্বাভাবিকভাবেই বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় ব্যাংক খাত নিয়ে উদ্বেগ।


বিশেষ করে ছয়টি ইসলামী ব্যাংকের একীভূত হওয়ার সম্ভাবনা এবং কিছু ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার গুজব, যা গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে অনেকে তাঁদের আমানত তুলে নগদ অর্থ রাখার দিকে ঝুঁকেছেন।
আগেও ঘটেছে এমন প্রবণতা : এই প্রবণতা নতুন নয়। চলতি বছরের মার্চ মাসেও ঈদুল ফিতরের আগে একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল।


তখন এক মাসে নগদ টাকার পরিমাণ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। যদিও এপ্রিল মাসে তার একটি বড় অংশ ব্যাংকিং খাতে ফিরে আসে, প্রায় ১৯ হাজার কোটি টাকা।
পরিসংখ্যানে নগদের উল্লম্ফন : ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা ১১ মাস নগদ টাকার প্রবাহ বেড়েছিল। এরপর ছয় মাস কিছুটা কমলেও সেটি ছিল সামান্য, মাত্র ২০ হাজার ৯৩৯ কোটি টাকা।


আগস্টে যেখানে নগদ অর্থের পরিমাণ ছিল দুই লাখ ৯২ হাজার ৪৩৪ কোটি টাকা, সেটি মে ২০২৫-এ বেড়ে দাঁড়ায় দুই লাখ ৯৩ হাজার ৭৭৮ কোটিতে।
আমানতের চিত্র : একই সময় মে মাস শেষে দেশের ব্যাংকিং খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৩২ হাজার ৬৫ কোটি টাকা, যা এপ্রিলের তুলনায় ১১ হাজার ৯৬৪ কোটি টাকা বেশি। বছরে হিসাব করলে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ৭.৭৩ শতাংশ। তবে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সব ব্যাংকের চিত্র এক নয়, কিছু কিছু ব্যাংকে এখনো আমানত উত্তোলনের চাপ রয়েছে।

আস্থার সংকট ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ : বিশ্লেষকরা বলছেন, ব্যাংক খাতে লুটপাট, রাজনৈতিক হস্তক্ষেপ এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে মানুষ ব্যাংকের প্রতি আস্থা হারিয়েছে।


ফলে অনেকে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছেন। যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা স্থিতিশীলতা এসেছে, তবে ঈদ ও অনিশ্চয়তার কারণে নগদ টাকার ওপর মানুষের নির্ভরতা বাড়ছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

2

বেক্সিমকোর ২৯ হাজার শ্রমিকের বেতন পরিশোধ করা হয়েছে

3

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

4

শুল্ক ঝুঁকি ব্যবস্থাপনা বিধিমালা চালু

5

রফতানিতে বড় ধাক্কা

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

পারিবারিক সঞ্চয়পত্র আর যৌথ নামে কেনা যাবে না

9

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

10

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

11

হিলি স্থলবন্দরে রাজস্ব ঘাটতি ৪৩ কোটি ৯৩ লাখ টাকা

12

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

13

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

19

আমদানি-রপ্তানির পণ্য খালাসে নতুন শর্ত দিয়েছে এনবিআর

20