Vatbondhu News
প্রকাশ : Jul 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়, করদাতাদের সতর্ক করলো এনবিআর

কর নথি (ফাইল) অডিটে পড়েছে—এমন তথ্য দিয়ে এক শ্রেণির প্রতারক চক্র করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে বলে সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অডিট থেকে অব্যাহতির আশ্বাস বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে যোগাযোগ করে অর্থ দাবি করা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

রোববার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এ ধরনের প্রতারণা থেকে করদাতাদের সতর্ক থাকতে হবে।



বিজ্ঞপ্তিতে বলা হয়, কর নথি অডিট-সংক্রান্ত বিষয়ে এনবিআরের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো করদাতার ফাইল অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী কেবল আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই তা জানানো হয়।


বিনা অনুমতিতে এনবিআর সদর দপ্তরে আসতে পারবেন না মাঠ পর্যায়ের কর্মীরা
এতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি শুধুমাত্র সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা অন্য কোনো মোবাইল ব্যাংকিং সেবা অথবা ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ গ্রহণের এখতিয়ার রাখেন না।


করদাতাদের উদ্দেশে এনবিআর বলেছে, অডিটের নামে কোনো সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে বিষয়টির সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া, কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পাশাপাশি প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


রাশাদ কবির / কর অব্যাহতির সনদ পেতে এনবিআরে দেড় লাখ টাকা পর্যন্ত ঘুস দিতে হয়
এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের ফাঁদে পা দিয়ে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্যাট ব্যবস্থা যুগোপযোগী করতে ন্যাশনাল সিস্টেম চালু করবে: এন

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

7

ভূরাজনীতিতে সরকারের শত দিন ও কদম আলী: মোঃ আলীমুজ্জামান

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

14

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

15

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

16

বসুন্ধরায় দেশের প্রথম ফুটবল এক্সপেরিয়েন্স ফেস্ট 'ক্র্যাক ২

17

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

20