Vatbondhu News
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে আহসান হাবিব এ দায়িত্ব পালন করবেন।




এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা মো. আবদুর রহমান খানকে মেয়াদ শেষে সোমবার থেকে অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) থেকে তার অবসরোত্তর ছুটি শুরু হচ্ছে।

আহসান হাবিব এর আগে এনবিআরের সদস্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৫তম বিসিএস (ট্যাক্সেশন) ক্যাডারের কর্মকর্তা আহসান হাবিব, কর অঞ্চল-১৫-এর কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সিআইসির মহাপরিচালক থাকাকালে কর ফাঁকি ও আর্থিক অনিয়মসংক্রান্ত বেশ কয়েকটি আলোচিত অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন।



এনবিআর চেয়ারম্যান হলেন আবদুর রহমান খান
২০২৪ সালের জুলাইয়ে অভ্যুত্থান পরবর্তী সময়ে আহসান হাবিব সর্বপ্রথম আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অলিগার্কদের কর ফাঁকি অনুসন্ধান শুরু করে আলোচনায় আসেন। কর অঞ্চল-১৫ এর কমিশনার হিসেবে কর্মরত অবস্থায় এস আলম গ্রুপের কর ফাঁকি অনুসন্ধান শুরু করেন তিনি।

পরবর্তী সিআইসি মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপসহ অলিগার্কদের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েকশ কোটি টাকা কর আদায় করেন।

এনবিআর সরকারের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনার কাজে নিয়োজিত অর্থ মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা। এনবিআরের অর্জিত রাজস্ব দেশের বাজেট বাস্তবায়নে অভ্যন্তরীণ সম্পদের সবচেয়ে বড় উৎস।



এনবিআরের প্রধান দায়িত্ব শুল্ক-কর আরোপ করা ও তা আদায় করা। এছাড়া শুল্কনীতি প্রণয়নসহ চোরাচালান নিরোধ আইন ও বিধি প্রণয়ন বোর্ডের অন্যতম কাজ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

1

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

5

জলবায়ু পরিবর্তনের মধ্যে গ্রিনহাউস গ্যাস ক্ষতি করে কিনা তা প

6

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

7

কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচা

8

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

11

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

12

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

13

অ্যাম্বুলেন্স ও বাসে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

14

কোম্পানি করদাতাদের জন্য কর জমার সময়সীমা বাড়ালো এনবিআর

15

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

16

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

17

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

18

বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক রাখলেন ট্রাম্প, ১ আগস্ট কার্য

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20