Vatbondhu News
প্রকাশ : Jun 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

এনবিআরের নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদান

সদ্য নিয়োগ পাওয়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব চাকরিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে প্রবেশ করেন। পরে তিনি সংস্থার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে মতবিনিময় করেন।




এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ বিষয়টি জানিয়েছেন।

আহসান হাবিব সোমবার (২৯ জুন) এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। তিনি বর্তমানে সংস্থার কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। 



এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব
কর ক্যাডারের এই কর্মকর্তা মো. আবদুর রহমান খানের স্থলাভিষিক্ত হয়েছেন। তার এ নিয়োগের মাধ্যমে প্রথমবারের মতো এনবিআর কর্মকর্তাদের মধ্য থেকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।

আহসান হাবিব এনবিআরের সদস্য হওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্বও পালন করেছিলেন। অন্তর্বর্তী সরকারের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধানের নেতৃত্ব দেন তিনি।

আহসান হাবিব বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাদের পরিবার, শীর্ষ আমলা এবং ১২টি করপোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি ও বিদেশে অর্থপাচার ব্যাপকভাবে তদন্ত করেন এবং কয়েক শ কোটি টাকা কর ফাঁকি উদঘাটন করেন। এসময় তিনি বেশ আলোচনায় আসেন।


আহসান হাবিব ১৯৬৯ সালে ঝালকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

1

কর ব্যবস্থার সংস্কার হতে হবে অন্তর্ভুক্তিমূলক

2

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

3

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

4

মোংলা কাস্টমসের রাজস্ব ঘাটতি ৭৩১ কোটি টাকা

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

7

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

8

ভ্যাট কন্সালটেন্ট কার্যক্রম ও গুরুত্ব

9

অজ্ঞতা ও রাজস্ব আইনের আগ্রাসন: মো: আলীমুজ্জামান

10

‘নিঃশর্ত ক্ষমা’ চাইছেন এনবিআরের কর্মকর্তারা

11

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

12

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

13

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

আশাব্যঞ্জক অগ্রগতির ক্ষেত্রে আমরা পিছিয়ে : আলী রীয়াজ

16

ট্রাম্পের রাজনৈতিক কার্যক্রমে আরও ১০০ মিলিয়ন ডলার দেবেন ইলন

17

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও ২ মাস

18

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20