Vatbondhu News
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

২১ বছরের তরুণের জাদুকরী আইডিয়া: ঢাকার বুকে ফুটবল উন্মাদনার নতুন রূপ ‘ক্র্যাক ২০২৬।

ফুটবল মানেই কি কেবল ৯০ মিনিটের শ্বাসরুদ্ধকর ম্যাচ, ১১ জনের স্কোয়াড আর গ্যালারিতে বসে গলা ফাটানো? এ চেনা ব্যাকরণকে এক তুড়িতে উড়িয়ে দিলেন ২১ বছরের এক তরুণ উদ্যোক্তা। চেনা ছকের বাইরে গিয়ে তিনি প্রমাণ করলেন, ফুটবলকে ভালোবেসে মাঠে নামতে কোনো ট্রায়াল বা স্পেশাল ক্লাবের ট্যাগের প্রয়োজন নেই; শুধু পায়ের জাদু আর বলের প্রতি খাঁটি ভালোবাসা যথেষ্ট।
হাসান সাদমান দেশের জনপ্রিয় স্বাধীন স্পোর্টস মিডিয়া প্ল্যাটফর্ম বাংলাদেশ রাডার’ এর সিইও ও প্রতিষ্ঠাতা। তার হাত ধরে  ঢাকার ফুটবল সংস্কৃতির ইতিহাসে যোগ হলো এক নতুন অধ্যায়—ক্র্যাক ২০২৬’ (Craque 2026)।
আয়োজনের মূল থিমই ছিল—যখন দর্শকই হয়ে উঠবেন মাঠের তারকা। এটি কোনো প্রথাগত টুর্নামেন্টের চেনা দৃশ্য নয়, যেখানে সাধারণত দুটি দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাকিরা কেবল হাততালি দেন। পুরো মাঠ উন্মুক্ত ছিল সাধারণ ফুটবল ভক্তদের জন্য, ছিলো না কোনো গেটকীপার বা কঠিন নিয়মের বেড়াজাল। যে কেউ সরাসরি মাঠে নেমে নিজের স্কিল দেখানোর সুযোগ পেয়েছেন। বসুন্ধরার কৃত্রিম ঘাসের ইনডোর মাঠে জড়ো হয়েছিলেন শত শত জেন-জি (Gen Z) তরুণ। বিভিন্ন ক্লাবের জার্সি পরা এ কিশোর ও তরুণদের চোখে-মুখে জেতার চেয়েও বেশি ছিল নিজের দক্ষতা প্রকাশের আনন্দ। 'CRQUE' লেখা অফিশিয়াল ব্ল্যাক টি-শার্ট পরে বসে থাকা এক তরুণের ক্লান্তিহীন অবয়ব যেন পুরো ঢাকা শহরের ফুটবলপ্রেমী যুবসমাজের তৃপ্তির কথাই জানান দিচ্ছিল। 
ডাইনামিক স্কিল জোন ও আন্তর্জাতিক আবহ
টানটান উত্তেজনার এই উৎসবে মাঠকে ভাগ করা হয়েছিল ৬টি ভিন্নধর্মী ডাইনামিক স্কিল জোনে। বিশ্বসেরা ফুটবলারদের আইকনিক মুহূর্তগুলোকে চ্যালেঞ্জ হিসেবে রেখে তৈরি করা এই জোনগুলোতে ছিল তরুণদের উপচে পড়া ভিড়:
 CR7 Jump: ক্রিশ্চিয়ানো রোনালদোর শূন্যে লাফানোর অবিশ্বাস্য উচ্চতাকে ছোঁয়ার চ্যালেঞ্জ।
 Ankara Messi: লিওনেল মেসির মতো বিদ্যুৎগতির ড্রিবলিংয়ের কঠিন পরীক্ষা।
 Football Dart: নিখুঁত নিশানায় বল হিট করার অভিনব জোন।
 Dizzy Pens: মাথা ঘুরিয়ে পেনাল্টি শুটআউট করার মজার ও চ্যালেঞ্জিং সেগমেন্ট। বিশেষ করে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা লাইভ ১v১ (one-on-one) লড়াইয়ের স্পটলাইট সেগমেন্টে গ্যালারির শোরগোল আর করতালির গর্জন পুরো পরিবেশকে একটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালের রূপ দেয়। প্রতিটা ইভেন্টে আলাদা পুরস্কার থাকলেও স্পটলাইট সেগমেন্টে ছিল মেগা পুরস্কার। 
সাদমানের এ অনন্য আইডিয়া আর দূরদর্শিতা দেশের সর্বোচ্চ ফুটবল প্রশাসনকেও নাড়া দিয়েছে। ভিন্নধর্মী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোদ বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান। একজন ২১ বছরের তরুণের ডাকে সাড়া দিয়ে তৃণমূলের এই ফুটবল উৎসবে তার আগমন সাদমানের প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত নেতৃত্বের এক বিশাল বড় স্বীকৃতি। আয়োজন শেষে শত ক্লান্তির ছাপ এড়িয়ে একগাল হাসি নিয়ে বাংলাদেশ রাডারের সিইও হাসান সাদমান বলেন:
“আমাদের লক্ষ্য ছিল ফুটবলকে ফ্রেমের বাইরে নিয়ে আসা। যেখানে ফ্রিস্টাইলার, পাড়ার ৫-এ-সাইড খেলা ছেলেটি কিংবা কেবল কুইজপ্রেমী—সবাই এক ছাদের নিচে আসবে। আজ তরুণদের এই বাঁধভাঙা জোয়ার প্রমাণ করেছে যে, ফুটবলের আসল শক্তি এর ভক্তরাই। আমরা এ সংস্কৃতিকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই।” তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, ফুটবল সংগঠক, ক্রীড়া আয়োজক ও সরকারের পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের আয়োজন সমাজ থেকে মাদক দূর করে একটি সুস্থ ও মাদকযুক্ত বাংলাদেশ গড়তে বিশাল ভূমিকা রাখবে”।

হাসান সাদমান তার এ মেগা অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করতে পেরে বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউনাইটেড এগ্রো ফার্ম, এক্সপ্রেস লেটার্স লিমিটেড ও এক্সক্লুসিভ ক্যান লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তাদের প্রতি।
একই সাথে, শুরু থেকে শেষ পর্যন্ত বাংলাদেশ রাডারের পাশে থাকা, দিনরাত অক্লান্ত পরিশ্রম করা এবং সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তিনি তার সমস্ত বন্ধুবান্ধবকে এ সাফল্যের মূল কৃতিত্ব প্রদান করেন।
উপস্থিত থাকা প্রতিটি তরুণের উদ্দীপনা সাক্ষী দিচ্ছে যে, হাসান সাদমানের মতো তরুণরা যখন হাল ধরেন, তখন স্বপ্নগুলো আর শুধু ড্রয়িংরুমে আটকে থাকে না, তা নেমে আসে সবুজ মাঠে। 'ক্র্যাক ২০২৬' কেবল একটি ইভেন্ট হিসেবে নয়, বরং বাংলাদেশের ফুটবল ডোমেইনে তরুণদের এক নতুন মাইলফলক হিসেবে ইতিহাস হয়ে থাকবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

2

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

3

বিমানের টিকেট থেকে রাজস্ব বাড়াতে নতুন অধ্যাদেশে চূড়ান্ত অনুম

4

কর বাড়িয়ে তামাক বন্ধ সম্ভব নয়, প্রয়োজন ইনোভেটিভ আইডিয়া

5

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

6

ফেব্রুয়ারি থেকে আমদানি-রপ্তানির সব সনদ অনলাইনে জমা বাধ্যতামূ

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

13

আরও ৯টি শুল্ক স্টেশন দিয়ে আলু আমদানির অনুমতি

14

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

15

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না : এনবিআর চেয়ারম্যান

16

মোংলা বন্দরের রাজস্ব বৃদ্ধিতে বসুন্ধরা গ্রুপের ভূমিকা

17

ভ্যাট ব্যবস্থায় বাস্তব অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয় জরুরি : ম

18

আলহাজ টেক্সটাইলসের সর্বোচ্চ দরপতন

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20